Mamata Banerjee : মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ? Bangla News

'পার্থ-র হাতে থাকা দফতরগুলো আপাতত আমার হাতে থাকছে। ওঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যতক্ষণ না মন্ত্রিসভা নতুন করে গঠন না হচ্ছে।' মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ প্রসঙ্গে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। ৩টি দফতর থেকেই সরিয়ে দেওয়া হল ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিত্বের পরে এবার তৃণমূলের মহাসচিব পদ থেকেও সরানো হবে পার্থকে? যতদিন না তদন্ত শেষ হয়, ততদিন পার্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতে। একের পর এক তৃণমূল নেতা সরব হওয়ার পরেই অপসারিত পার্থ। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বিকেল ৫: অভিষেকের নেতৃত্বে বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola