Mamata Banerjee: বাংলা বললেই বাংলাদেশির তকমা। আবেগ-অস্ত্রে আজ রাজপথে মমতা অভিষেক | ABP Ananda LIVE

ABP Ananda  |  16 Jul 2025 09:04 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: ২১ জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি, শহিদ দিবস। কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইস্য়ু, ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। আর এই আবহে শুক্রবারই দুর্গাপুরে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদিও। বুধবার কলেজ স্কোয়ার থেকে শুরু হবে তৃণমূলের মিছিল।বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, এসএন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একদিন পরেই অর্থাৎ ১৮ জুলাই অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদি।


আরও খবর...


বৈধ কাজপত্র থাকা সত্ত্বেও, পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরে আবার দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। 'বিদেশি' বলে দাবি করে দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠছে। বিশেষ করে বাংলাভাষী, বাঙালিদের তাড়ানো, তাঁজের হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই তালিকায় নাম উঠে এল আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, দুই বাঙালির। একজন উত্তমকুমার ব্রজবাসী, অন্য জন আরতি ঘোষ। (NRC Notice)


একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, যেখানে ঘরবাড়ি-কাজকর্ম সব, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হল তাঁরা না কি ভারতের বৈধ নাগরিক নন! উত্তমকুমার এবং আরতি, দু'জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অথচ তাঁদের NRC নোটিস ধরিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই NRC নোটিস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। (NRC Notice to Bengalis)

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Mamata Banerjee: বাংলা বললেই বাংলাদেশির তকমা। আবেগ-অস্ত্রে আজ রাজপথে মমতা অভিষেক | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন