Mamata Banerjee: জয়ের পর কোচবিহারে মমতা, পুজো দিলেন মদনমোহন মন্দিরে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কোচবিহারে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও অরূপ বিশ্বাস।মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূলনেত্রী। উত্তরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে।

থামছেই না বৃষ্টি। এখনও বিপর্যস্ত সিকিম ( Sikkim Weather Update )। যখন তখন ধস নামছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতির ধ্বংসলীলার ছবি। এখনও বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনে আটকে শয়ে শয়ে পর্যটক। কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে নেমেছে ধস। তার জেরে সারা রাস্তা জুড়ে পড়ে রয়েছে বিশাল বিশাল বোল্ডার। এর জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ।

গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও নেমেছে  ধস। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক রয়েছেন আটকে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টারও ওড়ানো যায়নি। হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। উত্তর সিকিম ও চুংথাঙের মধ্যে বহু গাড়ি আটকে পড়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola