Mamata Banerjee: 'এত সহজভাবে সবকিছু সহজে নিলে চলবে না', মালদা ঘটনায় ক্ষোভ প্রকাশ মমতার | ABP Ananda LIVE
ABP Ananda | 26 Apr 2023 06:11 PM (IST)

মালদায় সাতসকালে স্কুলে পিস্তল নিয়ে ঢুকে পড়ুয়াদের সামনে শাসানি। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, 'পরে পাগল বলে সাজিয়ে দেওয়ার চেষ্টা হয়। আইডি কার্ড ছাড়া কী করে স্কুলে ঢুকল? এত সহজভাবে সবকিছু সহজে নিলে চলবে না।' স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।