Anurag Thakur: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে', রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ অনুরাগ ঠাকুরের
কলকাতায় এসে রাজ্যে ভোট-হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। '৫৭-র বেশি মানুষকে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনার নির্দেশে আপনার দলের কর্মীরা গুন্ডামি করেছে। রাজনৈতিক লাভের জন্য গত ৮-৯ বছর ধরে আপনি অপরাধীদের সংরক্ষণ দিয়েছেন। কিন্তু মানুষ ভোটে আপনাকে জবাব দিয়েছে। বিজেপির আসন গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে। এটাই প্রমাণিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে', রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের