Mamata Banerjee : 'যাঁরা নতুন এসেছেন, পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবে',বিশেষ কোনও ইঙ্গিত মমতার?
ABP Ananda | 24 Nov 2023 07:23 AM (IST)

বৃহস্পতিবার তৃণমূলের নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে, সশরীরে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । আর সেই সমাবেশে পুরনো নেতাদের গুরুত্ব দিতে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ( Mamata Banerjee ) । এমনকী, সৌগত রায়ের নাম করে, বয়সসীমার তত্ত্বও খারিজ করেন তিনি। এর নেপথ্য়ে কি বিশেষ কোনও ইঙ্গিত রয়েছে? প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা।