Mamata Banerjee: '১০৫% ডিএ দিচ্ছি, আর কত হলে সন্তুষ্ট? অপছন্দে মুণ্ডু কাটুন', বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর
বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থতিতে আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী বললেন, এই মুহূর্তে আমার আর কিছু দেওয়ার সামর্থ্য নেই। কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডটা কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন।