Mamata Banerjee: SIR প্রসঙ্গে বিজেপি শাসিত অসম সরকারকে ফের নিশানা মমতার

ABP Ananda  |  15 Aug 2025 10:00 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: "যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করে। SIR-এর নামে একটা NRC করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনও চালাচ্ছে।" বেহালায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি শাসিত অসম সরকারকেও ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।


 


 


বিহারের SIR নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর


ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে, সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা খেল নির্বাচন কমিশন! বিহারে SIR-এ যে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে, তারা আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাদ পড়া ৬৫ লক্ষ নাম এবং নাম বাদের কারণ জনসমক্ষে প্রকাশ করতে হবে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল তারা। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে শুরু থেকে সরব কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায় নিয়েও সরব হতে দেরি করেনি তারা। বৃহস্পতিবার মামলার বিচারপতি সূর্য কান্ত বলেন ৬৫ লাখের মধ্যে ২২ লাখ মৃত। জীবিত এবং মৃতের সংখ্যা নিয়ে বিরোধ রয়েছে। একটি পরিবার কীভাবে জানবে যে তাদের পরিবারের সদস্যকে মৃতের তালিকায় ঢোকানো হয়েছে? বিচারপতি জয়মাল্য় বাগচী কমিশনকে বলেন, স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না? তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে সিপিএম। বিজেপি বলছে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করবে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Mamata Banerjee: SIR প্রসঙ্গে বিজেপি শাসিত অসম সরকারকে ফের নিশানা মমতার

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন