Mamata Banerjee : আদালতে লড়তে লড়তে সরকারের সব টাকা চলে যাচ্ছে, ফের নিয়োগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী
ABP Ananda | 25 Nov 2022 08:20 AM (IST)

বিধানসভায় ফের নিয়োগ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানিয়ে তিনি বলেন, নতুন লোক নিয়োগ করতে চাইলেই, কেউ না কেউ আদালতে চলে যায়। আদালতে লড়তে লড়তে সরকারের সব টাকা চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও।