Mamata Banerjee: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিরোধী দলনেতাকে নিশানা মমতার | ABP Ananda LIVE
ABP Ananda | 20 Apr 2023 09:00 AM (IST)

নিয়োগ দুর্নীতি নিয়ে ফের নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বললেন, "যে ভ্রষ্টাচারের সবথেকে বড় ডাকু, নাম নিই না, আমার লজ্জা করে। মুখ্য়মন্ত্রী আরও বলেন, মালদা কার কাছে ছিল? মুর্শিদাবাদ কার কাছে ছিল? পুরুলিয়ার লোকের চাকরি নিয়ে মেদিনীপুরকে দিয়েছে। পরে জানতে পেরে আমি মন্ত্রীকে বলেছিলাম, পুরুলিয়াকে বঞ্চিত করবেন না। ওদের কোটা ওদের দিন।" পাল্টা জবাব দিয়ে শুভেন্দু । অধিকারী ট্য়ুইটারে লিখেছেন, এই সব জেলা তাঁর দায়িত্বে ছিল বলেই তাঁকে নিশানা করা হচ্ছে। মুখ্য়মন্ত্রীর বক্তব্য়কে হাতিয়ার করে বিরোধীরা প্রশ্ন তুলছে, সরকারি চাকরিতে আবার জেলার কোটা হয় নাকি?