Mamata Banerjee: 'টাকা, ED, CBI বিজেপির তিন রত্ন, বাকি সবটাই অনর্থ', কটাক্ষ মমতার | Bangla News

তৃণমূল কংগ্রেসের (TMC) সাংগঠনিক নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিনা প্রতিদ্বন্দিতায় দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, "আজকে ইতিহাস-ভূগোল সব ভুলিয়ে দিয়েছে। দেশের সংস্কৃতি, পরম্পরা নষ্ট করে দিচ্ছে। একশো দিনের টাকা কমিয়ে দিয়েছে! কমাতে কমাতে বাজেটে আর টাকাই নেই। বিজেপির সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। ঘেউ ঘেউ করলে ভয়ে পালালে হবে না। তুমি ঘেউ ঘেউ করলে পাল্টা আমি ঘেউ ঘেউ করে দেখাব। পিএম কেয়ার্স থেকে কোটি কোটি টাকা তুলে নিল। সিএসআরের টাকা নিয়ে নিয়েছে। টাকা, ইডি, সিবিআই - বিজেপির তিন রত্ন। বাদবাকি সবটাই অনর্থ। এই নিয়ে দেশ চলতে পারে না।"   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola