Gujarat Bridge Collapse: 'মোরবিতে মর্মান্তিক ব্রিজ দুর্ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন', শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ABP Ananda | 31 Oct 2022 09:52 AM (IST)

সেতু বিপর্যয়কাণ্ডে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, গুজরাতের মোরবিতে মর্মান্তিক ব্রিজ দুর্ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ। নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।