✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Mamata Banerjee: 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি', রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  25 Jul 2023 05:53 PM (IST)
ABP News

আজ বিকেল সাড়ে চারটেও অবধিও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে নানা গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। মূলত রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী। আর এদিকে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার ঘটনা, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। তাই এই বিষয়গুলি নিয়ে আদৌ বৈঠক হবে কিনা চলছিল জল্পনা। যদিও রাজভবন থেকে বেরিয়ে যাবতীয় জল্পনার ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যখন চারিদিকে চাপা উত্তেজনা, কী ছিল আজকের রাজনৈতিক আলোচ্য বিষয় ? সেসব উত্তর দেওয়ার আগে মুখ্যমন্ত্রী খোশমেজাজে জানালেন রাজভবনে তিনি খেয়েছেন। নিজেই হেসে জানালেন, 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি।'


যদিও রাজ্যপালের সঙ্গে কী কী বিষয়ে এদিন আলোচনা হয়েছে, এনিয়ে পুরো মুখ না খুললেও, কিছুটা আভাষ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা আমাদের কার্টেসি, অ্যাসেম্বলি শুরু হয়েছে। অ্যাসেম্বলিতে বিল প্রায় হাতে নেই। কিন্তু তবুও অ্য়াসেম্বলি তো করতে হয় না ? বছরে কতগুলি দিন করতেই হয়। বিল খুঁজে পাচ্ছি না, হাতে রেডি নেই। সব পাশ হয়ে গিয়েছে আগেই। সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম, দুটো বিল হতে পারে। এবং সেটাও ফাইনান্স বিল। সেটা করে দিলে আমরা ওটা অ্যাসেম্বলিতে আলোচনা করতে পারি। আমি মেইনি অ্যাসেম্বলি জন্যই এসেছিলাম আজ। আর আমার অন্য কিছু ব্যাপার নয়। 'চা খেয়েছি। বিস্কুট খাইনি। দুধ চা খেয়েছি। আর কিছু শুনবে ?' সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে বলেন মুখ্যমন্ত্রী। 


 মুখ্যমন্ত্রীর তরফে অনুমতি আসতেই এরপরেই প্রশ্ন শুরু সাংবাদিকদের। তাই বিষয়টা আর চা বিস্কুটে মোটেই আটকে রইল না। সোজা আলোকপাত কী নিয়ে ওই বিল ? তা নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু 'যতক্ষণ অবধি রাজ্যপাল বিল পাশ না করছেন, ততক্ষণ অবধি আমরা বলি না',  নিয়মের কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান মমতা। যদিও 'বিল আর হাতে নেই' বলা মমতার বক্তব্যেই পাল্টা প্রশ্ন আসে সাংবাদিকদের তরফে। 'আচার্য বিলটাতো আটকে আছে।' প্রশ্নে মমতা স্পষ্ট করেন, তিনি এনিয়ে কোনও আলোচনা করেননি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mamata Banerjee: 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি', রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা1 Hour ago

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের2 Hour ago

নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ2 Hour ago

"সকলের মঙ্গল হোক", Mahalaya-র দিন পোস্ট মুখ্যমন্ত্রীর2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.