Mamata Banerjee: বিদেশ সফরে গেলেন মমতা, বিমানের মধ্যেই কাটলেন কেক
রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রার সময় বিমানের মধ্যেই কাটলেন কেক।