Mamata Banerjee : 'আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে', তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে বার্তা মমতার
ABP Ananda | 02 May 2023 09:08 PM (IST)

'২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ 'মা-মাটি-মানুষ দিবসে' বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার জন্য যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি।