Mamata Banerjee: 'নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার

ABP Ananda  |  19 May 2023 06:41 PM (IST)
ABP News

'অভিষেককে বিজেপি ভয় পায়, নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার। তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি।'



 



শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর। এদিকে এই প্রেক্ষাপটে আজ ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।'



 



এদিনের বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। মমতা বলেন, 'রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব'। অভিষেকের সঙ্গে কথা হয়েছে নোটিস পাওয়ার পর। ও বলল ওরা ডেকেছে আমি তৈরি। একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় পড়ে আছে। ঘুম নেই খাওয়া নেই পরিবার পরিজন ছেড়ে। মানুষের কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য। নবজোয়ার দেখে বিজেপির ভয় হয়েছে। নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে নোটিস দিয়েছে।'



 



কী কী বললেন মমতা?



বিজেপিকে তোপ



তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার জনগণের পরিবার। বিজেপিকে দেশ ছাড়া করতে লড়াই চলবে।



 



এজেন্সি নিয়ে



সিবিআই ইডি দিয়ে ভাবছো বিরোধী দলগুলিকে কোণঠাসা করবে। যত অত্যাচার করবে তত তৃণমূল শক্তিশালী হবে। সিঙ্গুর ভুলে গেছে, নন্দীগ্রাম ভুলে গেছেন, বিষ্ণুপুর ভুলে গেছেন।



 



একশো দিনের কাজ নিয়ে



একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গেছে।



 



কর্মসংস্থান নিয়ে



দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। আর বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গেছে।



 



মিটিংয়ে অভিষেকের না থাকা নিয়ে



অভিষেককে ভুল বুঝবেন না। আজ ও মিটিং করতে পারেনি বলে।



 



অভিষেককে নোটিস প্রসঙ্গে



নবজোয়ারকে ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিবিআই। আপনারা নবজোয়ারকে আটকাবেন। আমি নবজোরকে নব প্লাবনে পরিণত করব। আমি যেটা বলি সেটা করি। রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। মানুষই আমার পরিবার, মানুষই আমার ভগবান। মানুষের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। অভিষেককে আটকে নবজোয়ার আটকানো যাবে না।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mamata Banerjee: 'নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার

TRENDING VIDEOS

"পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...", সাফ জানালেন মুখ্যমন্ত্রী3 Hour ago

উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP3 Hour ago

আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 20263 Hour ago

"যে ধর্ষণ করবে তাকে মরতে হবে", বললেন অর্জুন সিং | Arjun Singh | ABP Ananda3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন