Nabanna: কর্মচারীদের খোঁজ খবর নিতে হঠাৎ বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী
ABP Ananda | 17 May 2023 02:41 PM (IST)

কর্মচারীদের খোঁজ খবর নিতে হঠাৎ বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আজ নবান্নে এসে প্রথমে ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে গিয়ে দেখেন কর্মীরা এসেছেন কিনা, কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কোনও টেবিলে ফাইল জমা থাকলে, জিজ্ঞেস করেন, ফাইল জমে আছে কেন? এরপর সেখান থেকে ১২ তলায় অর্থ দফতরে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেও কর্মচারীদের সঙ্গে কথা বলে ১৪ তলায় নিজের ঘরে চলে যান।