Manik Bhattacharya : মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে এবার তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে এবার তলব করল ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষক গৌতম দাস ও তাপস মিশ্র মূলত সল্টলেকের মহিষবাথানের অফিসে বসতেন। তাঁরাই নগদ টাকার লেনদেন করতেন বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডল দাবি করেন, নগদ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠানো হত। পর্ষদের লোক এসে তা নিয়ে যেত। তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হবে, মহিষবাথানের অফিসে কারা টাকা নিতে আসতেন, পর্ষদের অফিসে কাদের টাকা পাঠানো হত। খবর ইডি সূত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola