Tapas Mondal: মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ইডি
ABP Ananda | 28 Oct 2022 07:50 AM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ইডি। ২ নভেম্বর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যে ৬৫৪টি বেসরকারি ডিএলএড কলেজের সঙ্গে তাপস যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে। এর জন্য লিখিত প্রশ্নমালা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাপসকে। ইডি সূত্রে দাবি, এর আগে জিজ্ঞাসাবাদে তাপস দাবি করেন, ডিএলএড কলেজের ভর্তি ও অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য জানা থাকলেও, প্রশিক্ষিতদের কারও ঘুষ দিয়ে চাকরি মিলেছিল কি না, তা তাঁর জানা নেই। তাপস সঠিক তথ্য দিচ্ছেন না বলেই মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই মানিক-ঘনিষ্ঠ তাপসকে তৃতীয়বার তলব করা হয়েছে।