Manik Bhattacharya : নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি, স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থাও। ২০ অক্টোবর তাপসকে তলব করেছে ইডি। নিয়োগ দুর্নীতির হদিশ পেতে প্রয়োজনে মানিকের মুখোমুখি বসিয়ে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে দাবি, নিয়োগ সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর এখনও এড়িয়ে যাচ্ছেন মানিক। তাই তাপসকে মানিকের মুখোমুখি বসানোর ভাবনা।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Manik Bhattacharya ED ABP Ananda Bengali News Tapas Mondal ED Scanner Recruitment Corruption Case