Maniktala Bypoll Result: সাধন-গড়ে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল, রেকর্ড ভোটে জিততে পারেন সুপ্তি পাণ্ডে?

তৃতীয় রাউন্ডের শেষে মানিকতলা কেন্দ্রে ১৩ হাজার ১৪৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। সাধন-গড়ে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল, রেকর্ড ভোটে জিততে পারেন সুপ্তি পাণ্ডে? 'রেকর্ড ভোটে জিততে চলেছে মা', মানিকতলা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ মেয়ে শ্রেয়ার  

সাধন পাণ্ডের ছায়ায় নয়, নিজের জায়গা তৈরি করতে চেয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, ভোট গণনা শেষের আগেই মন্তব্য মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের। ভোটের প্রচারে মায়ের পাশে দেখা না গেলেও, ভোট গণনার দিন কাউন্টিং সেন্টারে হাজির ছিলেন সুপ্তির মেয়ে শ্রেয়া পাণ্ডে। আমার মেয়ে গত ৩ বছরে এলাকায় যা কাজ করেছে, তা আর কেউ করেনি। ওর স্বপ্ন দেখা অন্যায় নয়। পরে প্রমাণ হবে ও কী করেছে, বিধানসভা উপনির্বাচনে মেয়ের টিকিট না পাওয়া নিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থীর। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের জন্য খারাপ লাগে, প্রতিবার ভোটে দাঁড়িয়ে হেরে যান, কটাক্ষ করেন সুপ্তি। সন্ত্রাসের অভিযোগে ভোট গণনার দিনও পুনর্নির্বাচন চাইলেন বিজেপি প্রার্থী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola