Ayan Seal : নিয়োগ দুর্নীতির আগেও একাধিক মামলা! অয়নের মাথায় কোন প্রভাবশালীর হাত ?
ABP Ananda | 22 Mar 2023 09:00 AM (IST)

নিয়োগ দুর্নীতির মামলায় প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। তবে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল চার বছর আগেই। ২০১৯ সালে চুঁচুঁড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন একাধিক প্রার্থী। তখন থেকেই কি অয়নের মাথায় প্রভাবশালীদের হাত? নাহলে অভিযোগ সত্ত্বেও এই কারবার তিনি চালিয়ে গেলেন কীকরে? উঠছে সেই প্রশ্ন।