Moharuddin Ghazi: মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, তৃণমূল নেতা মোহারুদ্দিন গাজিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ABP Ananda Live
ABP Ananda | 01 Aug 2023 08:31 PM (IST)

মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, তৃণমূল নেতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মোহারুদ্দিন গাজিকে ভবানী ভবনে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মক্কায় বসে কাদের মদতে মিনাখাঁয় মনোনয়ন? জানতে চায় সিআইডি। প্রয়োজনে ফের তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। মক্কা থেকে মিনাখাঁর কুমারজোল গ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন মোহারুদ্দিন। আদালতের নির্দেশে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বিডিও ও বিডিও অফিসের কর্মীদের আগেই জিজ্ঞাসাবাদ সিআইডির। তাঁদের সঙ্গে মিলিয়ে দেখা হবে মোহারুদ্দিন গাজির বয়ান