Covid Updates: সরকারি নির্দেশ অমান্য করে হাট, মানিকচকে লাঠিপেটা, ওঠবোস করাল পুলিশ

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মালদার মানিকচকে বসল হাট। খবর পেয়ে তৎপর পুলিশ। বন্ধ হল হাট। করোনা সংক্রমণ ঠেকাতে ৩ সপ্তাহ হাট বসবে না বলে ১৬মে নোটিস জারি করে মানিকচক ব্লক প্রশাসন। সেই নির্দেশ অমান্য করে মানিকচকের মথুরাপুরে আজ শনিবারের হাট বসে। শুরু হয় বেচাকেনা। খবর পেয়ে হাটে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। চলে চড়-থাপ্পড়, কান ধরে ওঠবোসও করানো হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola