WB Panchayat Election 2023: মনোনয়ন ঘিরে ফের অগ্নিগর্ভ ভাঙড়। ABP Ananda Live
ABP Ananda | 13 Jun 2023 01:33 PM (IST)

মনোনয়ন ঘিরে ফের অগ্নিগর্ভ ভাঙড়। পুলিশি নিরাপত্তায় মোড়া বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন আটকাতে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। এক আইএসএফ কর্মী আহত হন।
৫৫টি বোমা ফাটে ও ৭ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির দাবি, বোমাবাজির খবর দিতে আসায় তাঁকে আটক করা হয়েছে। বোমা বাঁধার সময় আটক, দাবি পুলিশের। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন আটকাতেই তৃণমূলের বোমাবাজি, অভিযোগ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।