Calcutta Medical College: নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে এলে উত্তপ্ত পরিস্থিতি কলকাতা মেডিক্যাল কলেজের। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Dec 2022 12:22 PM (IST)

কলকাতা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থানে মেডিক্যালের পড়ুয়ারা। গতকাল বিকেল থেকে চলছে অবস্থান । হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষ, অধ্যাপকদের রাতে বেরোতে দেওয়া হয়নি। আজ সকালে নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে এলে উত্তপ্ত পরিস্থিতি । পড়ুয়াদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়ে যায়। দু’দলের বিক্ষোভের মধ্যেই হাসপাতালে চিকিত্সা করাতে আসা রোগীর আত্মীয়স্বজনের বিক্ষোভ