​​Burdwan Chaos: পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বর্ধমান শহরের নবাবহাট এলাকায় ধুন্ধুমার। Bangla News

পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বর্ধমান শহরের নবাবহাট এলাকায় ধুন্ধুমার। দুটি পুলিশ কিয়স্ক ও একাধিক বাইক
ভাঙচুর করে উত্তেজিত জনতা। আক্রান্ত পুলিশ। ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশকে মারধরের অভিযোগে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ ছেড়ে তোলা তুলতে ব্যস্ত থাকেন পুলিশ কর্মীরা। তার জেরেই দুর্ঘটনা। এদিন সকাল ১১টা নাগাদ এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এরপরই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola