Sandeshkhali Incident: সন্দেশখালিতে গতকাল থেকে আজ, দফায় দফায় উত্তেজনা। ABP Ananda Live
ABP Ananda | 08 Feb 2024 04:02 PM (IST)

West Bengal News: 'বাঘের' ঘরে ক্ষোভের বাসা, সন্ত্রস্ত সন্দেশখালিতে (Sandeshkhali) প্রতিরোধের আগুন! ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, পুলিশের (police) সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের। শেখ শাহজাহান (Seikh Sahajahan) ঘনিষ্ঠ শাসক নেতা উত্তম সর্দার, শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে মিছিল। লাঠি হাতে থানার সামনে মহিলাদের বিক্ষোভ । বিক্ষোভে সামিল তৃণমূল সমর্থকদের একাংশ। গতকাল গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হঠে শেখ শাহজাহানের 'বাহিনী'। 'শাসক দলের মদতে চাষের জমি, সেচ খাল দখল করে একের পর এক ভেড়ি' । জমি হাতছাড়া, মেলেনি ক্ষতিপূরণও, অভিযোগ গ্রামবাসীদের একাংশের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন, ভেড়িতে ভাঙচুর গ্রামবাসীদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারের বাড়িতেও আছড়ে পড়ে জনরোষ। ABP Ananda Live