MD Selim: নিচুতলার পুলিশকে দোষ দিলে হবে ? প্রশ্ন সেলিমের
ABP Ananda | 31 Mar 2023 05:53 PM (IST)

নিচুতলার পুলিশকে দোষ দিলে হবে ? প্রশ্ন সেলিমের। হাওড়ার শিবপুরে (Shibpur) রাম নবমীর (Ramanavami) মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র্যাফ (RAF) নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে।