Medical Student Death Protest: কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই মিছিল জুনিয়র ডাক্তারদের

ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল। কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই মিছিল শুরু। আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়' । বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড় । 'আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ' জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।

আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola