Meenakshi Mukherjee: ব্রিগেড যেন ক্রিকেটের ২২ গজ, মেঠো ভাষায় কর্মীদেরকে বার্তা মীনাক্ষীর
ABP Ananda | 08 Jan 2024 12:44 AM (IST)

রবিবারের ব্রিগেড যেন ক্রিকেটের বাইশ গজ। মেঠো ভাষায় দলীয় কর্মীদেরকে স্পষ্ট বার্তা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। ছকে বাঁধা আক্রমণের বাইরে গিয়ে তৃণমূলকে নিশানা করলেন সেলিম-মীনাক্ষীরা। ম্যাচের উদাহরণ টেনে কর্মীদের রাজনীতির 'পিচ' বোঝালেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। প্রশ্ন হল, মহম্মদ সিরাজের আগুন ঝরা বোলিংয়ের মতোই কি লোকসভা ভোটে (Lok Sabha Election) প্রতিপক্ষকে ওড়াতে পারবে সিপিএম?