TET: টেটের জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা! জেনে নিন সময়সূচী
ABP Ananda | 23 Dec 2023 11:49 AM (IST)

টেটের জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে রয়েছে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।