Migrant Laborer Death:ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, মৃত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।ABP Ananda LIVE
ABP Ananda | 07 Sep 2023 10:01 AM (IST)

ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার আরও এক পরিযায়ী শ্রমিকের। মৃত শেখ জামাল সাগরের খান সাহেবাবাদের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে ঠিকাদারের মাধ্যমে কেরলে নির্মাণ শ্রমিকের কাজে যান তিনি। গত মঙ্গলবার কাজ করার সময় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। আজ সাগরের বাড়িতে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকের দেহ