Egg Price Hike: মিগজাউমের প্রভাব ডিমের দামে, একলাফে বাড়ল ডিমের দাম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মিগজাইমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। ব্যবসায়ীদের দাবি, রাজ্যের মূলত ডিম আসে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা থেকে। কিন্তু, ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা সচল না থাকায় কমেছে জোগান। তার ফলে বেড়েছে ডিমের দাম। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের।