Jyotipriya Mallick: রেশন-দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা 'স্থিতিশীল'। ABP Ananda Live
ABP Ananda | 29 Oct 2023 06:19 PM (IST)

Ration Scam: রেশন-দুর্নীতিতে (Ration Scam) ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) শারীরিক অবস্থা 'স্থিতিশীল'। 'নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি'। 'হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক'। দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রের। বাঁ হাতে জোর পাচ্ছেন না বলে ডাক্তারদের জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর জোড়া এমআরআই করা হবে, খবর হাসপাতাল সূত্রের। জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরের বাকি সব প্যারামিটার স্বাভাবিক। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। ABP Ananda Live