Mithun on Dev: 'ঠিকই তো বলেছে, আমি ওর বাবার মতোই', এবার দেবের সৌজন্যকেই মান্যতা দিলেন মিঠুন
ABP Ananda | 29 Apr 2024 07:59 AM (IST)

মিঠুনদা আমার বাবার মতো। এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে এই কথা বলেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী, অভিনেতা দেব। এবার তাঁর সৌজন্যকেই মান্যতা দিলেন কিংবদন্তি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। বললেন, দেব ঠিকই বলেছে, আমি ওর বাবার মতোই।