Mithun Chakraborty: হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী, ভর্তি অ্যাপোলো হাসপাতালে। ABP Ananda Live
হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে সকাল ৯টা নাগাদ হাসপাতালে আনা হয়। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুন চক্রবর্তীকে পরীক্ষা করেন। এরপর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। উপসর্গ দেখে স্ট্রোক বলে অনুমান চিকিৎসকদের। স্নায়ুর সমস্যাও হতে পারে বলে একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মিঠুন চক্রবর্তীর MRI করা হয়েছে। আপাতত ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন অভিনেতা। MRI রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।