Ananda Sokal seg3: 'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই', প্রজাপতি বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই', প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন।'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না'। তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন', 'ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন', 'দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে', 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে', প্রজাপতি বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। 'মানুষ হইহই করে ছবিটা দেখছে', 'এর চেয়ে বড় জবাব আর হয় না', প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের।

তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ ১১ কোটি। এনিয়ে বিতর্কের আবহে দলের বিধায়ক জাকির হোসেনের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা।

দিল্লির বঙ্গভবনে বিনা অনুমতিতে ঢুকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাকেত গোখলের গ্রেফতারির প্রতিবাদে, এই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola