Mocha cyclone: মায়ানমারে আছড়ে পড়ল মোকা, তাণ্ডবে তছনছ সিতওয়ে
ABP Ananda | 15 May 2023 08:48 AM (IST)

মায়ানমারে আছড়ে পড়ল মোকা (Mocha cyclone)। সুপার সাইক্লোনের তাণ্ডবে তছনছ সিতওয়ে। বাংলাদেশেও লাগল ঝড়ের দাপট। তবে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ল না বাংলায়। দিঘা-বকখালি সহ-সমুদ্র সৈকতে দেখা গেল পর্যটকদের স্নানের চেনা ছবি।