Corona Update : ফিরছে করোনা ! কতটা প্রস্তুত রাজ্য ?

দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে হল মহড়া। ৩১টি সরকারি হাসপাতালকে করোনা হাসপাতাল (Hospital) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনদিনের নোটিসে কোভিড ওয়ার্ড চালু করার মতো পরিকাঠামো প্রস্তুত রাখতে হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola