Narendra Modi: গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি: মোদি
ABP Ananda | 01 Mar 2024 07:51 PM (IST)

West Bengal News শিক্ষা থেকে গরু, কয়লা, রেশন দুর্নীতি (Ration Scam) ইস্যুতে ফের তৃণমূলকে (TMC) আক্রমণ মোদির (Narendra Modi)।'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি'। 'দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়'। 'সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি'। 'আর এখন ধর্না দিচ্ছে!' মানুষের টাকা লুঠ করতে দেব না, আরামবাগের সভা থেকে হুঙ্কার মোদির।'এতদিন ধরে যাঁদের লুঠ করেছে তৃণমূল, তাঁদের টাকা ফেরত দিতেই হবে'। লুঠেরাদের আক্রমণে ভয় পাই না, হুঙ্কার মোদির। লুঠেরাদের হারাতেই হবে, ছাড়ব না, হুঙ্কার মোদির। ABP Ananda Live