Mograhat: মগরাহাট জোড়া খুনে আটক ৬ জন সন্দেহভাজন।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2022 03:45 PM (IST)

মগরাহাটে জোড়া খুনের পর, প্রায় ২৪ ঘণ্টা পার। সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও তাঁর বন্ধু বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালকে গুলি করে, কুপিয়ে খুনের ঘটনায় ৬ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদিকে, আজও থমথমে আমড়াতলা গ্রাম। অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। ২৪ ঘণ্টা পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে নিহতদের পরিবার।