Left Protest: 'হিংসার বিরুদ্ধে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, বেকারত্বের বিরুদ্ধে কাজের জন্য' লড়াইয়ের ডাক মহম্মদ সেলিমের
'হিংসার বিরুদ্ধে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, বেকারত্বের বিরুদ্ধে কাজের জন্য' লড়াইয়ের অঙ্গীকার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। আজ আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের রাজপথে বামেরা। ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। আনিসের কাট আউট, মুখোশে হাঁটল একাধিক মিছিল। ভিড়ের কারণে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মঞ্চ সরানো হল ভিক্টোরিয়া হাউসের কাছে। বাম ছাত্র-যুবদের স্লোগান, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা।
Tags :
Bangla News Bangla News Live DYFI Mohammed Selim Left Protest Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News SFI