Bhangar: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন | ABP Ananda Live
ABP Ananda | 07 May 2023 10:27 PM (IST)

Bhangar: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন। সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন নৌশাদ সিদ্দিকির দলের শতাধিক কর্মী, সমর্থক। দলত্যাগীদের বেশিরভাগই ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের শরিক ছিলেন। দলত্যাগ নিয়ে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, দুর্নীতির অভিযোগে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলে যোগদানকারীদের। অন্যদিকে, আইএসএফে ভাঙন ধরানোর পর, নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তৃণমূল নাটক করছে বলে পাল্টা কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।