Morning Headlines: হনুমান জয়ন্তীতেও কেন্দ্রীয় বাহিনী, নজরবন্দি বনাম গ্রেফতারি, পুলিশে 'অনাস্থা' আদালতের
ABP Ananda | 06 Apr 2023 08:04 AM (IST)

আস্থা নেই পুলিশে। হনুমান জয়ন্তীতেও কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশের পর কলকাতা, হুগলি, ব্য়ারাকপুরে ৩ কোম্পানি বাহিনী। মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি, স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা।
রামনবমীর পরে হনুমান জয়ন্তী। মমতার মন্তব্যে উস্কানি দেখছেন শুভেনদু। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি। আগে ওকে গ্রেফতার করুক, পাল্টা তৃণমূল।
পুলিশে অনাস্থা আদালতের। হনুমান জয়ন্তী নিয়ে কোনও রাজনৈতিক নেতা বক্তব্য পেশ করবেন না, নির্দেশ হাইকোর্টের।
শান্তি ফেরাতে কিছু করা দরকার। রামনবমীর শোভাযাত্রায় ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ, কী করছিল গোয়েন্দা বিভাগ? এটা ব্যর্থতা। পুলিশে অনাস্থা প্রকাশ করে মন্তব্য আদালতের।