Morning Headlines 17 June: আজ নয়, রাহুলের আর্জি মেনে সোমবার তলব ইডির

সকালে শান্তিপ্রসাদ, বিকেলে কল্যাণময়। কোর্টের বার্তার পরেই সক্রিয় সিবিআই। দুর্নীতি মামলায় ফ্ল্যাট থেকে দফতরে এনে পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ। 

কমিশনের কিছু সদস্য আত্মীয়দের অবৈধভাবে নিয়োগ করেছেন। ফলের জন্য তৈরি থাকতে বলুন। এসএসসির আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির। 

২৬৯ নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধু প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর, কোর্টে জানাল প্রাথমিক পর্ষদ।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার শুনানি।

আজ নয়, রাহুলের আর্জি মেনে সোমবার তলব ইডির। চন্ডীগড়, লখনউয়ে বিক্ষোভ। দুর্নীতিতে কারা যুক্ত, জানতে চায় জনগণ, পাল্টা দিলীপ। 

রাহুলকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় অত্যাচার করছে দিল্লি পুলিশ। অধীরের নেতৃত্বে লোকসভার স্পিকারের কাছে নালিশ। দুর্নীতি করায় ভয় পাচ্ছে কংগ্রেস, পাল্টা বিজেপি।

সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র বিহার। ছাপরা, গোপালগঞ্জ, মুঙ্গের, জেহানাবাদে তুলকালাম। হরিয়ানায় ডিসি-র বাসভবনে হামলা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola