Morning Headlines 23rd May: অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তন, সঙ্গে সকালের বড় খবর । Bangla News

বিজেপি ছেড়ে অভিষেকের উপস্থিতিতে ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের।

বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তৃণমূলে যোগ। দেশ চাইছে তৃণমূলকে। ট্যুইট অভিষেকের। প্রশাসনিক চাপ, ব্যবসায় অসুবিধায় দলবদল, কটাক্ষ দিলীপের।

 ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের আগে ক্যামাক স্ট্রিটের অফিসে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের। সমন্বয় বৈঠক, খবর সূত্রের।

ভাটপাড়া থেকে ক্যামাক স্ট্রিট যাওয়ার আগে ‍হঠাৎ রুট বদলে তাজ বেঙ্গলে অর্জুন। হোটেলের সামনে দেখা মিলল তৃণমূলের ফ্ল্যাগ লাগানো গাড়ি। কার সঙ্গে বৈঠক তুঙ্গে জল্পনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola