Morning Headlines: কয়লাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা

কয়লাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা। আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার। 

অবৈধভাবে কয়লা পাচারে টাকা নিয়ে মাফিয়াদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ধৃত প্রাক্তন ইসিএল কর্তার বিরুদ্ধে। তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের।

কয়লা পাচারকাণ্ডে ইডির হাজিরা এড়ালেন মলয় ঘটক ও সুশান্ত মাহাতো। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যস্ত, ইডিকে মেল বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের। প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের আইনমন্ত্রীর।

কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। কীভাবে, কবে চাকরি ? কী নথি জমা ? জানতে চান সিআইডির গোয়েন্দারা।

পঞ্চায়েতে দুর্নীতি নেই মন্তব্যে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীকে আক্রমণ দিলীপ-সুকান্তর। ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল করে দাবি মোরেশ্বর পাতিলের।

বোলপুরে উজ্জ্বলা যোজনার সরকারি অনুষ্ঠানে গ্যাসের দাম নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী।

ভরা বর্ষাতেও ঘামছে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে গরমে অসুস্থ শিক্ষিকা। রায়গঞ্জে গাছের নীচে পড়াশোনা। কার্শিয়ংয়ে মানুষের ভরসা হাত পাখা। সোমবারের পর বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে অসহ্য গরম, স্কুলের সময় বদলের আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়কের। সকালে স্কুলের দাবি কোচবিহারের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola