Morning Headlines : ভার্চুয়ালি নয়, পার্থকে আজ জেল থেকে সশরীরে হাজির করার নির্দেশ আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2022 07:06 AM (IST)

এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার কল্যাণময়।
পার্থ, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই, অভিযোগ সিবিআইয়ের।
ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। ভার্চুয়ালি নয়, আজ জেল থেকে সশরীরে হাজির করতে নির্দেশ আদালতের।
সঙ্গে অন্যান্য খবর...