Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন
ABP Ananda | 08 Sep 2026 11:04 PM (IST)

ABP Ananda LIVE: ধর্ম বড়, কিন্তু তার থেকেও বড় প্রেম। হিংসা হানাহানির যুগে শ্রীকৃষ্ণের এই ভাবকেই তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান ওরা। সেই ভাবনা থেকেই কলকাতায় বিরাট অনুষ্ঠানের আয়োজন করছে মৃগ তৃষ্ণা প্রোডাকশন । ছয় বছর আগে ২০২০ সালে পথ চলা শুরু এই সংস্থার। গত জুলাই মাসেও এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা । তবে উদ্যোক্তাদের দাবি কলকাতায় এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানের নাম কানহা কি চিঠি । ১৩ সেপ্টেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের । বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভগবত পুরাণের কাহিনী, ভজন, নাচ, গানের মাধ্যমে শ্রীকৃষ্ণের ভাবনাকে উদযাপন করা হবে। অনুষ্ঠানে ৫০০ এর বেশি দর্শক থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।